0 টি ভোট
"পড়াশোনা" বিভাগে করেছেন (12.5k পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (12.5k পয়েন্ট)

ভবিষ্যৎ ডেয়রি খামার উন্নয়নের কেন্দ্র হল বাড়ন্ত বকনা। তাই বকনার দৈহিক বৃদ্ধির জন্য সবকিছুর ব্যবস্থা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বকনাকে গৃহের মধ্যে অথবা গৃহের বাইরে পালন করা যায়। তবে বকনের ৯ থেকে ১২ মাস বয়স পর্যন্ত প্রতিকূল আবহাওয়া যেমন বৃষ্টি, ঝড়, গরম, রৌদ্র, বরফ পড়া ইত্যাদির কবল থেকে মুক্ত রাখতে হবে। প্রাপ্ত বয়স্ক গাভীর ওজনের প্রায় দুই-তৃতীয়াংশ বকনার ওজন হওয়া প্রয়োজন। যেমন: ফ্রিজিয়ান গাভীর ওজন প্রায় ৬০০ কেজি। এক্ষেত্রে বকনের ওজন ৪০০ কেজি হওয়া প্রয়োজন। বকনা ও শুষ্ক গাভীর বাসস্থান ব্যবস্থাপনা একই। নিম্নে বাসস্থানের বৈশিষ্ট্য দেওয়া হলো-

গোয়ালঘর অবশ্যই আরামদায়ক হতে হবে।

স্বাস্থ্যরক্ষার উপযোগী হওয়া প্রয়োজন।

লালন-পালনে নিযুক্ত ব্যক্তিগণ যেন অল্পসময়ে সুষ্ঠুভাবে কাজ করতে সক্ষম হয়।

পরিষ্কার-পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও রুচিসম্মত পরিবেশ অপরিহার্য।

ঘরগুলি অবশ্যই মজবুত ও টেকসই হতে হবে।

প্রয়োজন বোধে খামারটির সম্প্রসারণের ব্যবস্থা থাকা উচিত।

খামারে পানি এবং সম্ভব হলে বৈদ্যুতিক আলো সরবরাহের সুযোগ থাকবে।

ঘাস উৎপাদনের জমি সন্নিকটে হওয়া ভাল।

গোবর ও অন্যান্য আবর্জনা নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা থাকবে।

বায়বহুল কোন ব্যবস্থা বা পরিকল্পনা গ্রহণ করা হতে বিরত থাকা উচিত।

সর্বোপরি খামারটি মোটামুটিভাবে আকর্ষণীয় হতে হবে।

বকনা ও শুষ্ক গাভীর ঘর-

  • বকনা ও শুষ্ক গাভীর ঘর উত্তর দক্ষিণ বরাবর প্রস্থ এবং পশ্চিম-পূর্বমুখী লম্বা হওয়া বাঞ্ছনীয়। বয়স অনুযায়ী ঘরের জায়গার মাপ নির্ধারণ করা হয়।
  • প্রতিটি পশুর জন্য ৫ ১২ ফিট জায়গা লাগে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 17 বার প্রদর্শিত
0 টি ভোট
1 উত্তর 23 বার প্রদর্শিত
28 ডিসেম্বর 2025 "পড়াশোনা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Sharif (12.5k পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 16 বার প্রদর্শিত
21 ডিসেম্বর 2025 "পড়াশোনা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Sharif (12.5k পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 17 বার প্রদর্শিত
21 ডিসেম্বর 2025 "পড়াশোনা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Sharif (12.5k পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 18 বার প্রদর্শিত
31 ডিসেম্বর 2025 "পড়াশোনা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Sharif (12.5k পয়েন্ট)

215 টি প্রশ্ন

203 টি উত্তর

0 টি মন্তব্য

2 জন সদস্য

Questionbd❓ এ সুস্বাগতম, যেখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং গোষ্ঠীর অন্যান্য সদস্যদের নিকট থেকে উত্তর পেতে পারবেন।
...