আমরা যখন হাঁটি, তখন পা দিয়ে মাটির ওপর তির্যকভাবে বল প্রয়োগ করি। ঘর্ষণ বল এই বলের বিপরীতে কাজ করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। তৈলাক্ত রাস্তায় তেলের কারণে ঘর্ষণ গুণাঙ্ক অনেক কমে যায়, ফলে পা পিছলে যায় এবং হাঁটার জন্য প্রয়োজনীয় প্রতিক্রিয়া বল পাওয়া যায় না।